স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন, কফিনে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়ে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে গভীর শোক প্রকাশ করেন।