খুলনা-১: জামায়াতের চমক হিন্দু প্রার্থীতে, পুরাতনে ভরসা বিএনপির
হিন্দু-অধ্যুষিত খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ হিন্দু সম্প্রদায়ের আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। টানা প্রায় তিন দশক এ আসনে সনাতন সম্প্রদায়ের প্রার্থীরাই সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে আসছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় এবার ভোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সবার।