শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
| ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। শুক্রবার (২১ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাসের এক বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছে দেশটি।
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জার্মান জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খাবির উদ্দিন খান। র্যালিতে অংশ নেওয়া যানবাহনগুলোতে ছিল জার্মানির জাতীয় পতাকা ও বিশ্বকাপের খেলার সূচি সংবলিত বিশেষ সাজসজ্জা। এ সময় ফুটবলপ্রেমীদের মধ্যে হাজার হাজার জার্মানির পতাকা ও জার্সি বিতরণ করা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন মাগুরার ফুটবলপ্রেমী কৃষক আমজাদ হোসেন (৭০)। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে এবার তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা, যা স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে গাজায় চলমান মানবিক পরিস্থিতিকে উপেক্ষা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তার মতে, তেহরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে আছে কেবল বলপ্রয়োগের ওপর ভর করে, যা তাদের পতনের ইঙ্গিত দিচ্ছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।