সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘করিম শরীফ’ বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।