ইরানের দিকে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বহর
ইরানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ের বিক্ষোভে দেশটির আন্দোলনকারীদের ওপর গুলি চালানো নিয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তবে শেষ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে কোনো প্রকার হস্তক্ষেপ করা থেকে নিজেকে বিরত রাখে ওয়াশিংটন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তি দেশটিকে উদ্দেশ্য করে নতুন এক বিস্ফোরক বার্তা দিয়েছেন ট্রাম্প।