১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রধান শিরা। দেশের মোট বাণিজ্যের ৮০ শতাংশের বেশি পণ্য পরিবাহিত হয় এই সড়ক দিয়ে। তবে মাত্র ৯ বছর আগে চার লেনে উন্নীত করা হলেও এখন অতিরিক্ত যানবাহনের চাপে কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। শুধু যানজটের কারণেই প্রতিদিন এই সড়কে প্রায় ৮৫ কোটি টাকার শ্রমঘণ্টা ও জ্বালানি অপচয় হচ্ছে।