ঢাকা মেডিকেল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এর পিছন থেকে অজ্ঞাত (৬০) মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।