থমকে গেছে সিরাজগঞ্জের তাঁতশিল্প
ঘন ঘন লোডশেডিং, কাঁচামালের ঊর্ধ্বগতি, শ্রমিক সংকট এবং ঋণের বোঝা— সব মিলিয়ে গভীর সংকটে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প। জেলার প্রায় তিন লাখ তাঁতের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এক লক্ষাধিক তাঁত, যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক।