শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
| ১৫ ফাল্গুন ১৪৩২
দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে আগামীকাল (শনিবার) দুপুর থেকে পরবর্তী ১২ ঘন্টা তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৫ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।
রাজধানীজুড়ে বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রান্নার ভোগান্তি এখন চরমে। কোথাও সারাদিন গ্যাস থাকছে না, কোথাও গভীর রাতে রান্নার কাজ সারতে হচ্ছে। এই তীব্র গ্যাস সংকট আরও দীর্ঘ হওয়ার আভাস মিলেছে।
রাজধানীর মিরপুর রোডে তিতাস গ্যাসের ফেটে যাওয়া ভালভ পরিবর্তন করে নতুন ভালভ বসানো হয়েছে। এরপর ওই এলাকার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। তবে গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতির উন্নতি হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ধীরে ধীরে চাপ বাড়লে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হতে পারে।
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।