পশ্চিমবঙ্গ: পারবেন কি মমতা নিজের দল বাঁচাতে?
একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এক অপ্রতিরোধ্য শক্তির নাম। ২০১১ সালে টানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি ক্ষমতায় আসেন। এরপর একের পর এক নির্বাচনে জয় পেয়ে নিজেকে শুধু বাংলার নয়, ভারতের জাতীয় রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু ২০২৬ সালের গ্রীষ্মে এসে সেই মমতাকেই জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে।