ত্রিমুখী লড়াইয়ের আভাস
ত্রিমুখী লড়াইয়ের আভাস

খুলনার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনা-৩ সংসদীয় আসনটি গঠিত হয়েছে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা নিয়ে। ভৈরব নদের তীর ঘেঁষা এই এলাকা একসময় ছিল শ্রমিক অধ্যুষিত। খুলনা বিসিক শিল্প নগরীসহ অসংখ্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিল-কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এখানকার অর্থনীতি। ফলে নির্বাচন এলেই শ্রমিক সমাজই ছিল বড় ভোটব্যাংক। কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক পাটকল ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক এখন বেকার। তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বেকার শ্রমিক ও তাদের পরিবারের ভোটই হতে পারে জয়-পরাজয়ের অন্যতম নিয়ামক।