শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার বলেছেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। সেই শাহবাগে যেনো তার জন্য একটি স্মৃতি স্তম্ভ করা হয়। আর ওর যে কাব্যগ্রন্থ আছে সেগুলো যেনো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেনো স্কুল-কলেজে সংযুক্ত করা হয়।