পরীমনিকে নিয়ে ছুটছেন রাশিদ পলাশ
আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আবারও পথ পাড়ি দিচ্ছেন রাশিদ পলাশ। এবারের গন্তব্য চট্টগ্রাম। নির্মাতা রাশিদ পলাশ সেখানেই গিয়ে থামবেন এই চিত্রনায়িকাকে নিয়ে। পাঠক, এটা কোনো ব্যক্তিগত জার্নি নয়। অভিনয়ের জন্যই তারা এই পথ বেছে নিয়েছেন।