আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আবারও পথ পাড়ি দিচ্ছেন রাশিদ পলাশ। এবারের গন্তব্য চট্টগ্রাম। নির্মাতা রাশিদ পলাশ সেখানেই গিয়ে থামবেন এই চিত্রনায়িকাকে নিয়ে। পাঠক, এটা কোনো ব্যক্তিগত জার্নি নয়। অভিনয়ের জন্যই তারা এই পথ বেছে নিয়েছেন।
নির্মাতা রাশিদ পলাশ পরীমনিকে নিয়ে নির্মাণ করছেন ‘প্রীতিলতা’ নামের একটি সিনেমা। যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।
বেশ আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। কিন্তু নানান জটিলতায় সিনেমাটির কাজ আটকে ছিল। সেই অসমাপ্ত অংশের শুটিং আবার শুরু হচ্ছে শিগগিরই।
পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, আগামী ঈদের পর শুটিং শুরু হবে। ২০২৬ সালেই সিনেমাটির সব কাজ শেষ হবে এবং দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।
সিনেমাটির শুটিংয়ের জন্য পরীমনিও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।