শীর্ষস্থান নিয়ে দোলাচল, শেষ হাসি বেলজিয়ামের
এক ম্যাচেই বারবার বদলে গেছে গ্রুপের শীর্ষস্থান। কখনো বেলজিয়াম, কখনো মিশর। শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গ্রুপ জি এর সেরা দল হিসেবেই নকআউট নিশ্চিত করল বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান নিজেদের করে নেয় তারা।