নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত
আজ রোববার (১২ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে ঢাকার নিউমার্কেটের সব দোকানপাট। রাজধানীতে টানা ভারিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ছাড়া নিরাপত্তার ঝুঁকি এড়াতে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।