সিলেটে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
এশিয়া কাপের আগে দারুণ ছন্দে ফিরল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। জয়ের নায়ক ছিলেন ব্যাট হাতে তানজিদ তামিম ও বল হাতে নাসুম আহমেদ।