নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
নোয়াখালীতে সংবাদ সংগ্রহের সময় পৃথক দুটি স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও গাড়ি আটকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নোয়াখালী-১ আসনের মাহুতোলা কেন্দ্র ও নোয়াখালী সদর এলাকায় এই ঘটনা ঘটে।