ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা
সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।