পাম্পে তেল না পেয়ে কর্মীকে ছুরিকাঘাত, আজ অর্ধদিবস ধর্মঘট
সিলেট নগরীতে পাম্পে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে এক গ্রাহকের ছুরিকাঘাতে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সিলেট বিভাগে অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দেয় সংশ্লিষ্ট সংগঠন।