আবারও সিটি ছাড়ার ইঙ্গিত গার্দিওলার
ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সফল কোচিং অধ্যায় শিগগিরই শেষ হতে যাচ্ছে; ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচ আবারও এমন ইঙ্গিত দিয়েছেন। ২০১৬ সালে সিটির কোচের দায়িত্ব নেয়ার পর তিনি ইংলিশ ফুটবলের চিত্রই বদলে দিয়েছেন। যদিও তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, তবুও আগেভাগে সরে যাওয়ার গুঞ্জন দিন-দিন জোরালো হচ্ছে।