প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দেওয়া প্রতারক আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটিটিসি ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ আভিযানিক দল।