বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, ভারতীয় গ্যাংস্টারের তোলপাড়
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা দলকে ঘিরে ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে আইসিসি। এর মধ্যেই সামনে এসেছে একাধিক চমকে ওঠার মতো তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গ্যাংস্টার লরেন্স বিষ্ণই গত ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে সরাসরি ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট বর্তমানে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে।