বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে স্পেন!
নিশ্চিত ভেন্যুর নাম না এলেও ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল যে স্পেনেই হতে যাচ্ছে, এমন ইঙ্গিতই দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথ আয়োজনে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, আর নেতৃত্বের ভূমিকাও থাকবে দেশটির হাতে।