বাংলাদেশি বৃদ্ধকে নিয়ে গেছে বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে তুলে আনলেন গ্রামবাসী
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর সীমান্ত এলাকায় কাজ করা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।