ভুয়া চিকিৎসক হয়েও করতেন জটিল সার্জারী, অতঃপর...
ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবৎ অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে (৪৫) সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে আটক করেছে উপজেলা প্রশাসন।