র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মাগুরার শ্রীপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আলম খান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলম খান উপজেলার দাইরপোল এলাকার মৃত হাসমত আলী খানের ছেলে।