শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ঢাকার পাঠানো অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যর্পণের বিষয়ে সংশ্লিষ্ট আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।