শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় সমাপ্তি (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকেল সারে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত সমাপ্তি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের পুকুরপাড় এলাকার মেহের আলীর মেয়ে।