ফাঁকা হচ্ছে ঢাকা
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কল-কারখানায়, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ছুটি মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। ভোটের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও আছে। সেই হিসাবে অনেকে পাঁচ দিনের ছুটি পেয়েছে। দীর্ঘ এ ছুটি কাটাতে ও ভোট দিতে রাজধানী ছাড়ছেন কর্মজীবীরা। রাজধানী ফাঁকা হতে থাকায় রাস্তায় এখন নেই চিরচেনা ব্যস্ততা, নেই যানজট।