যাদের পয়সা আছে তারাই শিক্ষায় এগিয়ে: রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, 'শিক্ষা আজ একটা ব্যবসা। যাদের পয়সা আছে তারাই শিক্ষা, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে তা হতে পারে না। আমাদের এমন শিক্ষার পরিকল্পনা করতে হবে যাতে করে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই, আমাদের মূল্যবোধ বিকশিত হয়।'