‘ফেভারিট নেই, জয় নির্ভর করছে ফর্মে’
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে কথার লড়াইও কম নয়। তবে সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচে কোনো ফেভারিট নেই।