যুদ্ধবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই বাস্তবায়ন নিয়ে সংশয়
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই লেবাননে বুধবার (৮ এপ্রিল) ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৮২ জন নিহত হয়। জবাবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা অব্যহত রাখে, তাহলে প্রতিপক্ষকে ‘পস্তাতে হয়—এমন জবাব’ দেবে তারা। এমন অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।