ব্রয়লারের দামে স্বস্তি এলেও শীতের সবজিতে উত্তাপ
এক লাফে কেজিপ্রতি ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে উল্টো চিত্র মাছের বাজারে। রুই, কাতলা থেকে শুরু করে চাষের বেশির ভাগ মাছই বিক্রি হচ্ছে চড়া দরে। অন্যদিকে এবার শীতেও এলেও সবজির বাজার এখনো ঠাণ্ডা হয়নি। বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।