সাজেকে বিপাকে ৫ শতাধিক পর্যটক
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থান পানিতে ডুবে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছে। যেসব পর্যটক মঙ্গলবার (৭ জুলাই) সাজেক গিয়েছিল, তাদের বুধবার ফেরার কথা। কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে পানি ওঠায় নিরাপত্তাজনিত কারণে সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে আটকে পড়েছে তারা।