মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, ভাই-বোনসহ নিহত ৩
ঢাকা-বগুড়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত আহত হয়েছে আরও অন্তত ৯ জন। সিলিন্ডার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের বিভাজকে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।