৬৭ কোটি টাকার সংস্কার, মাত্র দুই বছরে ধসে গেলো
মাত্র দুই বছর আগে প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল গুরুত্বপূর্ণ একটি সড়ক ও সংযোগ সেতু। কিন্তু সংস্কারের মেয়াদ শেষ হতেই না হতেই ধস নেমেছে সড়কের বিভিন্ন অংশে। ফাটল, গর্ত এবং মাটির সরে যাওয়া প্রমাণ করে নির্মাণে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী, আর তদারকির ঘাটতি ছিল চরম।