শনিবার, ২১ মার্চ ২০২৬
| ৭ চৈত্র ১৪৩২
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে তথ্য সংগ্রহ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা শঙ্কায় লালবাগ থানায় রোববার (৮ মার্চ) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম।
রংপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র্যাব। যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকির ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী সোমবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই আন্দোলনকারীদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক শীর্ষ নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে এসব হুমকির ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। জুলাই আন্দোলনকারীদের অন্যতম শরিফ ওসমান হাদিও এরকম হত্যা হুমকি পেতেন। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি জেলা বিএনপির সভাপতি। রোববার (৪ জানুয়ারি) সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহান চৌধুরী উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঝালকাঠি শহরের পুরোনো কলাবাগান এলাকায় নারী উদ্যোক্তা সেলিনা বেগমের ওপর হামলা, শ্লীলতাহানি চেষ্টা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ছাব্বির হোসেন ও তার ভাই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।