যুবরাজ-হরভজনের যে প্র্যাঙ্কে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন সৌরভ!
২০০৫ সালের এপ্রিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন কোচিতে ভারতীয় দলের ড্রেসিংরুমে সৌরভ গাঙ্গুলিকে ‘এপ্রিল ফুল’ বানানোর পরিকল্পনা করেন যুবরাজ সিং ও হরভজন সিং। কিন্তু মজার সেই প্র্যাঙ্ক একপর্যায়ে এতটাই বাস্তব মনে হয় যে, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন সৌরভ।