ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের

হরমুজ প্রণালি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। অবরোধ অব্যাহত রেখেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও বৈঠকের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইরান। পাল্টাপাল্টি দাবি ও সন্দেহের মধ্য দিয়ে পেরিয়েছে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের প্রথম দিন। মার্কিন বাহিনী দাবি করেছে, তাদের কড়াকড়ির কারণে ওই পথ দিয়ে কোনো জাহাজ বের হতে পারেনি। যদিও বিবিসির অনুসন্ধানী তথ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। স্যাটেলাইট ডেটা অনুযায়ী, অবরোধের মধ্যেই অন্তত চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

হরমুজে ট্রাম্পের পাগলামি যেভাবে আরও বিপদ ডেকে আনছে
হরমুজে ট্রাম্পের পাগলামি যেভাবে আরও বিপদ ডেকে আনছে

ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও উত্তেজিত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারেন তিনি। যদিও এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে, গোটা ইরানি সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে এবার কিছুটা ভিন্ন পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজে ইরানি অবরোধের ওপর মার্কিন অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ১৩ এপ্রিল মার্কিন স্থানীয় সময় সকাল ১০টা তথা ইরানের স্থানীয় সময় বিকেল ৫টার পর ইরানের সব বন্দর অবরোধ করবে মার্কিন নৌবাহিনী।