সকালে মা ফোন করে বললেন, বাবা আর নেই: বার্সেলোনা কোচ
এল ক্লাসিকোর শিরোপা উৎসবের মাঝেও চোখের জল লুকাতে পারেননি হান্সি ফ্লিক। বার্সেলোনার জন্য এটি ছিল লিগ জয়ের রাত, কিন্তু জার্মান এই কোচের কাছে দিনটি ছিল গভীর ব্যক্তিগত বেদনারও। ম্যাচ শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে বাবার মৃত্যুসংবাদ পান তিনি। তবু নিজেকে সামলে টাচলাইনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন শেষ পর্যন্ত।