হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুর জন্য হাম-রুবেলার টিকা
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন। হবিগঞ্জ জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।