হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন। হবিগঞ্জ জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা ভ্যাক্সিন সাবকিউটেনাস পদ্ধতিতে প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ,সাধারণ সম্পাদক এম এম মজিদ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, ফজলুর রহমান গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, সাবেক কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, সুরুজ আলী,সহিবুর রহমান, কাজী মিজান,জাহেদ আলী মামুন, শাহ আলম প্রমুখ।
সভায় হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয় এবং জেলার সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের উপর গুরুত্বারোপ করা হয়।
জেলায় ৩ লাখ ২৬ হাজার ৪শত ৭৫ জন শিশুকে ১ হাজার ৯শত ২৪টি টিকাদান কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়াও, টিকাদান কর্মসূচিতে ২৫২ জন টিকাদানকারী, ২৫২ জন সুপারভাইজার ও ৫৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।