প্রেমিকা বদলানো নিয়ে হার্দিককে খোঁচা দিলেন আশিস নেহরা
স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা। বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, মাহিকার আগেও অন্য সম্পর্কে ছিলেন হার্দিক! এবার এই বিষয় নিয়েই প্রকাশ্যে হালকা ‘খোঁচা’ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার আশিস নেহরা।