ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে। এর পরপরই ইসরায়েল তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসামরিক লোকজনের চলাচলের জন্য তাদের আকাশপথ বন্ধ থাকবে। বিদেশে বর্তমানে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরে ফ্লাইটের সময়সূচী সম্পর্কে গণমাধ্যম ও তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলার পর ইরানও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি বলছে, তারা কইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।