ইসরায়েলের মধ্যাঞ্চলে বেইত শেমেশ শহরে এক আবাসিক ভবনে রোববার (১ মার্চ) বিকেলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বেইত শেমেশ শহরে এই হামলায় আরও প্রায় ১৮ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার ফলে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর একটি অংশ ধসে পড়েছে।