ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন সেনাসদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে রোববার (১ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘স্প্লিন্টারের আঘাতে আরও বেশ কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্ব পালনের প্রক্রিয়ায় রয়েছেন। আমাদের প্রধান সামরিক অভিযান এবং পাল্টা ব্যবস্থা এখনো অব্যাহত রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। নিহত যোদ্ধাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
তথ্যসূত্র: আল জাজিরা