যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আজ ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা এবং জনসমষ্টিকে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো এই মুহূর্ত পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
এর মধ্য দিয়ে ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমানে ফ্লোরিডায় আছেন। সেখানে তিনি দক্ষিণ আমেরিকার মিত্রদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ডোভার বিমান ঘাঁটিতে যাবেন।
ইরান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হওয়া ছয় মার্কিন সেনার মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের ‘কিছু এলাকা এবং জনসমষ্টি’ বলতে ট্রাম্প কী বোঝাতে চেয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা