ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ায় মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, পুতিন বলেছেন—তিনি বিশ্বাস করেন মোজতবা খামেনি তার বাবা আলী খামেনির কাজ ‘সম্মানের সঙ্গে’ এগিয়ে নেবেন এবং এবং কঠিন পরিস্থিতির মুখে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, রাশিয়া ভবিষ্যতেও ইরানের পাশে থাকবে। তিনি তেহরানের প্রতি রাশিয়ার ‘অটল সমর্থন’ এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চান।