ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত হয়ে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১৫ মার্চ) এ কথা জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
তবে চলমান ইরান যুদ্ধে নিহত ইসরায়েলির নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, আহতদের মধ্যে ৯৬ জনের আঘাত ‘সামান্য’, ২ জনের অবস্থা ‘মাঝারি’ এবং বাকি ১০ জন বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ইরান যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩ হাজার ১৯৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোববার সকাল ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।